মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

‘কঠিন বৈশ্বিক পরিস্থিতি’তে শীর্ষ চীনা কূটনীতিকের সাথে বৈঠকে পুতিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং-ই এখন রাশিয়ায় অবস্থান করছেন। স্থানীয় সময় বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাতের পর ওয়াং-ই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসেন।

পুতিনের সঙ্গে ওয়াং-ই এর বৈঠকের একটি ছবি বিবিসি ও সিএনএনে প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, একপাশে পুতিন এবং অন্যপাশে ওয়াং-ই বসে আছেন।

বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘চীনের সঙ্গে সম্পর্ক বেশ উন্নতি হচ্ছে। চলতি বছর মস্কো ও বেইজিং ব্যবসায় নতুন লেভেলে পৌঁছাতে পারে।’ 

চীনের শীর্ষ কূটনীতিককে পুতিন বলেন, কঠিন এই বৈশ্বিক পরিস্থিতিতে তার সঙ্গে (ওয়াং-ই’র সঙ্গে) কথা বলতে অপেক্ষা করছিলেন তিনি।

ওয়াং-ই জবাবে পুতিনকে বলেন, ‘অন্য কোনো দেশের চাপে চীন-রাশিয়ার সম্পর্কে প্রভাব ফেলবে না। মস্কোর সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে তার দেশ প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।’ 

পশ্চিমারা ওয়াং-ই’র মস্কো সফর গভীরভাবে পর্যবেক্ষণ করছে। রাশিয়া-চীনের এমন সম্পর্ক ইউক্রেন যুদ্ধে প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। আবার অনেকে বলছেন, যুক্তরাষ্ট্র এখন দুইফ্রন্টে শত্রুদের মোকাবিলা করছে। একটা রাশিয়া আর অন্যটা চীন। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit