মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

তুরস্ক-সিরিয়া সীমান্তে নতুন ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়া সীমান্তে সোমবার দিবাগত রাতের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে আটজন হয়েছে। দুই সপ্তাহ আগের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই সোমবার রাতে ফের ভূমিকম্প আঘাত হানে দুই দেশের সীমান্তবর্তী এলাকায়। খবর দ্য গার্ডিয়ানের

তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানিয়েছে, রিখটার স্কেলে গতরাতের ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফারহেতিন কোচা বলেছেন, সোমবার রাতের ভূমিকম্পে ২৯৪ জন আহত হয়েছেন। তিনি বলেন, আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পের পর অনেক স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়। কারণ, সেগুলোর ভবনে ফাটল দেখা দিয়েছে। 

এদিকে, ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা ভবনে প্রবেশ না করতে সবাইকে আহ্বান জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাতের ভূমিকম্পের পর আনতাকিয়ার বাসিন্দাদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। বাড়ি থেকে নেমে সবাই রাস্তায় অবস্থান নেন। সবাই কান্না করছিলেন।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের ইতিহাসে শতাব্দীর ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তুরস্কে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে মারা গেছে ৪০ হাজারের বেশি মানুষ। তিন লাখ ৮৫ হাজার অ্যাপার্টমেন্ট ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ভূমিকম্পে সিরিয়াতেও নিহত হয়েছেন কয়েক হাজার মানুষ। সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit