বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

স্বামীকে ছেড়ে আসা তরুণীর মৃত্যু হলো প্রেমিকের হাতে!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যার জন্য স্বামীর সংসার ছেড়ে চলে এসেছিলেন সেই প্রেমিকের হাতেই প্রাণ গেল এক তরুণীর। মাদক সেবন নিয়ে ঝগড়ার জেরে তার গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। 

ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির আমন বিহার এলাকায়। অভিযুক্তের নাম মোহিত। তাকে আটক করেছে পুলিশ।
  
পুলিশ জানিয়েছে, গত ৬ বছর ধরে প্রেমিক মোহিতের সঙ্গে বসবাস করছিলেন ওই তরুণী। তাদের এক সন্তানও রয়েছে। সম্প্রতি মাদক সেবন নিয়ে মোহিতের সঙ্গে তার ঝগড়া হয়। এর জেরে প্রেমিকার গায়ে আগুন ধরিয়ে দেন তিনি।

এ ঘটনায় মোহিতের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছে পুলিশ। 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি রাতে তরুণী জানতে পারেন, মোহিত বন্ধুদের বাড়িতে মাদক সেবন করছেন। তিনি এর বিরোধিতা করেন। এতে মোহিত ক্ষুব্ধ হন। দুজনের মধ্যে শুরু হয় ঝগড়া। এক পর্যায়ে তরুণীর গায়ে তারপিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন।

গুরুতর আহত অবস্থায় তাকে দিল্লির এসজিএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে সফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় এইমসের ট্রমা কেয়ার সেন্টারে। টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার সোমবার মৃত্যু হয় তার।

কিউএনবি/অনিমা/২১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit