রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন ‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

সিরিয়া সংঘাত শুরুর পর প্রথমবার ওমানে প্রেসিডেন্ট আসাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওমান সফর করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। গতকাল সোমবার তিনি দামেস্ক থেকে রাষ্ট্রীয় সফরে ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছান।

২০১১ সালে সিরিয়ায় সহিংসতা শুরুর পর এই প্রথম তিনি ওমান সফর করলেন। মাস্কাট পৌঁছে বাশার আল-আসাদ ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল সাঈদের সঙ্গে বৈঠক করেন।

এর আগে প্রেসিডেন্ট আসাদের নেতৃত্বে সিরিয়ার একটি প্রতিনিধিদল বহনকারী বিমান মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ওমানের সুলতান তাদেরকে অভ্যর্থনা জানান।

দ্বিপক্ষীয় বৈঠকের সময় ওমানের সুলতান ভয়াবহ ভূমিকম্পেও হতাহতদের জন্য গভীর শোক ও সমবেদনা জানান। এ সময় তিনি সিরিয়ার এই ভয়াবহ দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে ওমানের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন।

বৈঠকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার জনগণের জন্য ওমানের পক্ষ থেকে যে সাহায্য সহযোগিতা ও সংহতি প্রকাশ করা হয়েছে তাতে সুলতান এবং তার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার প্রতি ওমানের সমর্থনেরও প্রশংসা করেন তিনি।

সিরিয়া এবং ওমানের মধ্যকার বহু বছরের পুরনো সম্পর্ক নিয়ে দুই নেতা কথা বলেন এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও দুই নেতা আলোচনা করেন।

প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, আঞ্চলিক বিষয়গুলোতে ওমান সবসময় ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করেছে। পারস্পরিক সম্মানের ভিত্তিতে আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ওমানের ভূমিকা আরো জোরদার করার আহ্বান জানান সিরিয়ার প্রেসিডেন্ট।

সিরিয়া সংকট শুরুর পর আরব অঞ্চলের যে অল্প কয়েকটি দেশ দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে এসেছে ওমান তার অন্যতম। পারস্য উপসাগরীয় আরব দেশগুলো এবং আমেরিকার চাপের কাছেও দেশটি সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে মাথা নত করেনি।

সূত্র : রয়টার্স।

কিউএনবি/অনিমা/২১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit