রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন ‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

রাশিয়াকে জানিয়েই ‘গোপনে’ বাইডেনের ইউক্রেন সফর !

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করেই ইউক্রেনের রাজধানী কিয়েভে হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবারের সেই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করলেন। ঘুরে দেখলেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চল। বাইডেনের এই অকস্মাৎ সফরকে ‘গোপন’ বলেই আখ্যা দিয়েছে বিশ্বের অনেক নামি গণমাধ্যম।

তবে এবার রাশিয়া দাবি করল উল্টো। মস্কোর দাবি অনুযায়ী, বাইডেনের এই গোপন কিয়েভ সফরের কথা আগে থেকেই জানত রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার কাছ থেকে ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা পেয়েই ইউক্রেন সফরে গিয়েছিলেন।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন, ইউক্রেন সফরের আগেই জো বাইডেন রাশিয়ার কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা পেয়েছিলেন। যদিও কে এই নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল মার্কিন প্রেসিডেন্টকে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি এই রুশ নেতা।

মেদভেদেভ তার টেলিগ্রাম চ্যানেলে সোমবার লিখেছেন, ‘বাইডেন ইউক্রেনে যাওয়ার পূর্বেই নিরাপত্তার নিশ্চয়তা পেয়েছিলেন।’

মেদভেদেভ এতে আরও জানান, ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র ও অর্থ সরবরাহ করছে পশ্চিমারা। 

গতকাল সোমবার ইউক্রেন সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরে ইউক্রেনকে আরও অতিরিক্ত ৫০০ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/বিকাল ৪.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit