সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নরসিংদীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৩ Time View

 মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস রিলিজে এই তথ্য জানায় নরসিংদী জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো শিবপুর উপজেলার শেরপুর পূর্ব পাড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান (২২) ও বেলাব উপজেলার মরিচাকান্দি (দুলালকান্দি) গ্রামের মৃত জান্টু মিয়া জানুর ছেলে আলামিন (৩১)। এর আগে সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের এসআই নূরে আলম ও এসআই নজরুল ইসলামের নেতৃত্বাধীন একটি টিম নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ঘোড়াদিয়া এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

অপর দিকে সোমবার দিবাগত আড়াইটার দিকে এসআই কবির উদ্দিন ও এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি টিম ভেলানগর এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে থাকা সিলেট মহাসড়কের পূবপাশে ভাই ভাই হোটেলের সামনের পাকা রাস্তার উপর থেকে আলামিনকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী আলামিনের বিরুদ্ধে কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/বিকাল ৪.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit