রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন ‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

ক্রিকেটারদের অনুশীলন; মিরপুরে হাথুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলের ব্যস্ততা শেষে শুরু হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। এই সিরিজের জন্য আগেই ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। মঙ্গলবার ছুটির দিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে শুরু হয়েছে অনুশীলন।

তামিম ইকবালও যোগ দিয়েছেন অনুশীলনে। ব্যাটিং কোচ জেমি সিডন্সের তত্ত্বাবধানে হালকা জিম করতে দেখা গেছে তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলি রাব্বিসহ বেশ কিছু ক্রিকেটারকে।

হেড কোচ চান্দিকা হাথুরুসিংহেও যোগ দিয়েছেন এই অনুশীলনে। শুরুর দিকে অধিনায়ক তামিম ইকবালসহ দলের বাকিদের সঙ্গে কুশল বিনিময় করেন হাথুরু। বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় তাকে।

২৩ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুই ভাগ হয়ে খেলা এই ম্যাচ থেকে ১৪ সদস্যের দলে অন্তর্ভুক্ত হবেন এক ক্রিকেটার। পহেলা মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে হবে। এরপর তিন তারিখ একই জায়গায় খেলবে দ্বিতীয়টিতে। ৯ মার্চ শেষ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।

১৪ সদস্যের স্কোয়াড: 
তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/দুপুর ১.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit