মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

ফের তীব্র ভূমিকম্পে কাঁপল তুরস্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে প্রায় অর্ধ লক্ষ প্রাণহানির দগ্ধ ক্ষত না শুকাতেই আবারো বড় ভূমিকম্পে কাঁপল তুরস্ক। তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৬.৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত হেনেছে। খবর আল-জাজিরার।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি বিধ্বস্ত তুরস্কের অন্যতম প্রদেশ হাতায়ে আঘাত হেনেছে। এটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। 

তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি এ অঞ্চলে পরপর দুটি বড় ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। এর দুই সপ্তাহ পরই আবারো ভূমিকম্প আঘাত হানলো।

কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/দুপুর ১.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit