মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় জেলেনস্কি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে যদি চীন অস্ত্র দিয়ে সহায়তা করে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

জেলেনস্কি সোমবার এ আশঙ্কার কথা প্রকাশ করেন। তিনি বলেন, আমি চীনের নেতাদের সঙ্গে কথা বলেছি। তাদেরকে অনুরোধ করে বলেছি, আপনারা রাশিয়াকে অস্ত্র দেবেন না। খবর আনাদোলুর।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আমার মনে হয় চীন এ ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেবে, অন্যথায় তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে।

জেলেনস্কি সোমবার ইতালির দৈনিক লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের আগে থেকেই চমৎকার সম্পর্ক রয়েছে। কোনোভাবেই ইউক্রেন যুদ্ধে নিজেদের জড়ানো ঠিক হবে না বেইজিংয়ের।

রাশিয়াকে এতদিন সমর্থন দিয়ে এলেও ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহ করেনি চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনকে নিয়ে নতুন আশঙ্কার কথা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্র জানায়, চীন মস্কোকে অস্ত্র দিয়ে সহযোগিতা করতে যাচ্ছে। এ খবরে উৎকণ্ঠায় আছে ইউক্রেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন গত রোববার দেশটির টিভি চ্যানেল সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, চীন শিগগিরই রাশিয়াকে প্রাণঘাতি অস্ত্র দিয়ে সহায়তা করতে যাচ্ছে।

কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/সকাল ১১.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit