বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

নোয়াখালীতে বাবার লাকড়ির আঘাতে ছেলের মৃত্যু, বাবা গ্রেফতার  

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে বাবার লাকড়ির আঘাতে ছেলে মানিক চন্দ্র দাসের (২২) মৃত্যু হয়েছে।সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে অভিযুক্ত বাবা নিত্য লাল দাস (৫৫) কে গ্রেফতারের পর নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। এ ঘটনায় রোববার দিবাগত রাতে মামলা হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তমপুর লামছি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।   
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বেলা সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে নিহত মানিক তার স্ত্রীকে মারধর করে।   ওই সময় মানিকের পিতা নিত্য লাল বৌমাকে মারধর করার কারণ জিজ্ঞেস করে ছেলেকে। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতন্ডা বেধে যায়। একপর্যায়ে রান্না ঘরের লাকড়ির চেলা দিয়া নিত্য লাল তার নিজ ছেলে মানিকের মাথায় আঘাত করলে মানিক গুরুত্বর আহত হয়। পরে মানিকের বাবা ও অন্যান্য আত্মীয়-স্বজন ভিকটিমকে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরবর্তীতে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একই দিন সন্ধ্যা ৬টার দিকে সীতাকুন্ড থানার বাড়বকুন্ড এলাকায় এ্যাম্বুলেন্সের মধ্যে মানিক মারা যায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।  পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে বিচারিক আদালতে সোপর্দ করেছে।    

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit