সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৪

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে একই সময়ে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৭৬৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৯ হাজার ৭৬১ জন। একই সময়ে ২ হাজার ৮৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৮৭২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৯ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit