সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ফুলবাড়ী উপজেলার গুরুত্বপূর্ণ দুই চেয়ারে জিএম পাইলট উচ্চ বিদ্যালয় এর দুই কৃতি শিক্ষার্থী

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৫ Time View

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় (জিএম) এর একশত বছর পূর্তি উপলক্ষে জমকালো আয়োজন করা হয়েছে । আয়োজনে সকল ছাত্র-ছাত্রীদের মিলন মেলা ঘটেছে ইতিপূর্বে এত জমকালো আয়োজন কোন প্রতিষ্ঠানেই হয়নি বলে মন্তব্য করেছেন ফুলবাড়ী বাসি। এই আয়োজন সফল করতে ফুলবাড়ীর গুরুত্বপূর্ণ দুই চেয়ারে অধিষ্ঠিত জিএম এর দুই কৃতি ছাত্রের ভূমিকা অতুলনীয়। দুই কৃতি ছাত্রের একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিলটন অপরজন ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মোঃ মাহমুদ আলম লিটন। অনুষ্ঠানের শুরু থেকেই তাদের অক্লান্ত পরিশ্রম বৃথা যায়নি, অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে হাজারো শিক্ষার্থীদের উপস্থিতিতে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক,অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন বলেন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি সকলকে সম্পৃক্ত করে সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার,আশা করি অনুষ্ঠান সফল হয়েছে। তিনি আরো বলেন হয়তো আমাদের জীবন আর এই শত বর্ষ আসবেনা, যেহেতু আমি স্কুল ম্যেনেজিং কমিটির সভাপতি সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের সকলের একত্রিত হওয়া দরকার, সেই দৃষ্টিকোণ থেকেই দীর্ঘ সময় ধরে পরিকল্পনা ও সকলের সাথে পরামর্শ করে এই অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে যাতে করে সকলেই সম্পৃক্ত হতে পারে।

উদযাপন কমিটির সদস্য সচিব ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মোঃ মাহমুদ আলম লিটন ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি অনুষ্ঠানকে সুন্দর করে সাজানোর জন্য। গোলাম মোস্তফা (জিএম)পাইলট উচ্চ বিদ্যালয় এর এই দুই কৃতি ছাত্র সম্পর্কে জানতে চাইলে প্রবীণ একজন শিক্ষক জানান তাদের কৃতিত্ব জিএম স্কুলকে গর্বিত করেছি। তাদের কর্মদক্ষতা, দূরদর্শিতা, নিষ্ঠা আজ তাদেরকে এই উচ্চ আসনে বসিয়েছে। জি এম স্কুলের এই কৃতি ছাত্র ফুলবাড়ী বাসীর গর্ব, আমাদের অহংকার।ফুলবাড়ী বাসীর পক্ষ থেকে তাদের জন্য অনেক শুভকামনা রইলো।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit