শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

ঢাবির পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  পুনর্মিলনী অনুষ্ঠিত

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৭ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের ২য় পুনর্মিলনী গতকাল শনিবার ১৮ ফেব্রুয়ারী (২০২৩) তারিখে আইএসআরটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ডঃ এ এস এম মাকসুদ কামাল, সভাপতিত্ব করেন আইএসআরটি এলামনাই এসোসিয়েশনের বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারপারসন প্রফেসর ডঃ এম সেকান্দার হায়াত খান। মধ্যাহ্নে অনুষ্ঠিত হয় আইএসআরটি এলামনাই এসোসিয়েশনের ১ম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন এলামনাই এসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ডঃ মোঃ হাসিনুর রহমান খান।
 এলামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাকাল (২০১৮ সাল) হতে অদ্যাবধি সম্পন্ন নানা পদক্ষেপ, কর্মকান্ড ও আয়-ব্যয় বিবরণী এজিএম-এ উপস্থাপন করা হয়। দিনের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণ, শোক প্রস্তাব, খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠান, এলামনাই এসোসিয়েশনের পরবর্তী মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit