শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

জাতীয় দলের জন্য পিএসএলকে ‘না’ বললেন তাসকিন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগমুহূর্তে দল পান সাকিব আল হাসান। পেশোয়ার জালমির হয়ে একটি ম্যাচও খেলেন এই অলরাউন্ডার। তবে সাকিব ছাড়াও পিএসএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন আরেক বাংলাদেশি। কিন্তু জাতীয় দলের জন্য সেই প্রস্তাবকে ‘না’ বলে দিয়েছেন তাসকিন আহমেদ।

ফর্ম ধরে রেখে  সদ্য সমাপ্ত বিপিএলে তাসকিন ছিলেন দুর্দান্ত। তার দল ঢাকা ডমিনেটর্স ক্রমাগত হারের বৃত্তে থাকলেও আলো ছড়িয়েছেন ডানহাতি এই পেসার। ৯ ম্যাচ খেলে মাত্র ৬.০২ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট। ইনজুরিতে পড়ায় শেষ দিকে কিছু ম্যাচ খেলেননি। তবে তাসকিন এখন অনেকটাই ফিট হওয়ার পথে। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল মুলতান সুলতান্স। তিন ম্যাচের জন্য খেলার প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু সামনেই যেহেতু ইংল্যান্ড সিরিজ, তাই ঝুঁকি নিতে চাননি তাসকিন।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের ডানহাতি পেসার বলেন, “মুলতান সুলতান্স থেকে অফার পেয়েছিলাম। তারা তিন ম্যাচের জন্য আমাকে চেয়েছিল। পরে ফিজিওর সঙ্গে কথা বললাম, ‘সে বললো তুমি ফিট আছো তাও মনে হয় আরেকটু ট্রেনিং করলে ভালো হয়। যদি খেলো আর যদি লেগে যায় তাহলে তো ইংল্যান্ড সিরিজটা মিস হবে। ’ পরে ভাবলাম তিন ম্যাচের জন্য যেয়ে কী আর হবে। ”    

‘দিন শেষে বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে বা ম্যানেজমেন্ট আছে। যেহেতু এতো গুরুত্বপূর্ণ একটি সিরিজ। গুরুত্বপূর্ণ তো এটাই। কয়েক ম্যাচের জন্য যদি অফার আসে, কয়েক ম্যাচের জন্য গিয়ে যদি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। যেহেতু আমার একটা নিগেল ছিল ইনজুরি থেকে (সেরে) উঠছি। আমার পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ। ‘

গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের নায়ক ছিলেন তাসকিন। সিরিজের মাঝখানেই তখন আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু জাতীয় দলকে মাথায় রেখে সেটাও ফিরিয়ে দিয়েছিলেন এই পেসার। পরে অবশ্য বোর্ড থেকে সম্মানিও পান।  

তাসকিন বলেন, ‘বোর্ড আমাকে সম্মানি দিয়েছিল। সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আসলে জাতীয় দলে খেলাটাই মূল লক্ষ্য। এখানে যদি ধারাবাহিকভাবে খেলতে পারি তাহলে ভালো করি আজ হোক কাল হোক সুযোগ আসবে। দিন শেষে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করি। এইটা যদি ঠিক থাকে ফ্র্যাঞ্চাইজি এমনেই হবে। ’এদিকে  আগামী ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit