শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ছেলেরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, খোঁজ নেন না বাবার!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৪ Time View

ডেস্ক নিউজ : অসুস্থ বাবার খোঁজ নেন না ব্যবসায়ী দুই ছেলে।  দেন না ভরণপোষণও।  এমন অভিযোগ নিয়ে লালমোহন থানার ওসির কাছে এসেছেন রাজা মিয়া নামে এক বৃদ্ধ।

শুক্রবার রাতে ওসির কাছে এসে তার ছেলে জসিম ও রুবেলের বিরুদ্ধে ভরণপোষণের দাবি তুলে মামলা করেন ৬৫ বছর বয়সি ওই বৃদ্ধ।  তিনি লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার বাসিন্দা।

রাজা মিয়ার অভিযোগ, তার দুই ছেলে প্রতিষ্ঠিত হয়েও আট বছর ধরে কোনো রকমের খোঁজ-খবর নেন না। বয়সের ভার আর শারীরিক অসুস্থতার জন্য ছেলেদের এমন কাণ্ডে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে। এজন্য কোনো উপায় না পেয়ে থানায় এসে ভরণপোষণের দাবিতে দুই ছেলের বিরুদ্ধে মামলা করেন তিনি। প্রশাসন তাকে ন্যায্য বিচার পাইয়ে দেবে বলে আশাবাদী তিনি।

ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, ‘দুই ছেলে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ নিয়ে থানায় আসেন রাজা মিয়া।  পরে ভরণপোষণ আইনে একটি মামলা করেন তিনি। আমরা দ্রুত তার দুই ছেলেকে আইনের আওতায় আনব।’

তিনি আরও বলেন, ‘সবাই তাদের পিতা-মাতার প্রতি যত্মশীল হতে হবে। অন্য কেউ যদি রাজা মিয়ার সন্তানদের মতো তাদের পিতা-মাতার সঙ্গে এ ধরনের আচরণ করে, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit