শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটার উপস্থিতিতে নতুন রেকর্ডের আভাস আজকের নামাজের সময়সূচি শেহজাদের ব্যাটে-বলে নৈপুণ্যে বসুন্ধরা স্ট্রাইকার্সের বড় জয় বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প?

গোল না করেও জয়ের নায়ক রোনালদো

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View

স্পোর্টস ডেস্ক : সৌদি লিগে গোল না করেও আল নাসেরের জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। আল তাউওনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসের।

কিং সাউদ স্টেডিয়ামে ১৭ মিনিটেই এগিয়ে যায় আল নাসের। রোনালদোর পাসে গোল করেন আব্দুর রহমান গারিব। 

প্রথমার্ধে আরও কিছু সুযোগ পায় নাসের। তবে বল লক্ষ্যে রাখতে না পারায় এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা। 

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে আল তাউওন। পয়েন্ট হারানো শঙ্কায় পড়ে আল নাসের। 

আর ঠিক তখনই দলের ত্রাতা হয়ে হাজির হন রোনালদো। আব্দুল্লাহ মাদুকে দিয়ে জয় সূচক গোলটিও করান সিআর সেভেন।

এই জয়ে ১৭ ম্যাচে ১২ জয় ৪ ড্র ও ১ হারে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আল নাসর। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা আল ইত্তিহাদ রয়েছে দুইয়ে। তিনে থাকা আল শাবাবেরও সমান পয়েন্ট। যদিও এক ম্যাচ বেশি খেলেছে ক্লাবটি।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit