সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সরকার গণআন্দোলনে দিশেহারা : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের যেকোন উপায়ে আটকে রাখতে মরিয়া হয়ে উঠেছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে মহাসচিব বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু গতকাল (শুক্রবার) জামিনে মুক্তি পাওয়ার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ফটক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবার গ্রেফতার করে রমনা থানায় নিয়ে যায়। শারীরিকভাবে ভীষণ অসুস্থ মীর সরফত আলী সপুকে রমনা থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভালভাবে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে থানায় নিয়ে যাওয়া হয়। 

তিনি বলেন, সকল মামলায় জামিন পেয়ে মীর সরাফত আলী সপু মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে আবারও তাকে গ্রেফতার সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। মির্জা ফখরুল মীর সরাফত আলী সপুকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার এবং তাকে অসুস্থ অবস্থায় পুলিশ হাসপাতালে নেয়া হলেও সুচিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে আবার থানায় নেয়ার তীব্র প্রতিবাদ জানান। তিনি সরাফত আলী সপুর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ারও জোর দাবি জানান।

বিএনপি মহাসচিব অবিলম্বে মীর সরাফত আলী সপুর নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা দাবি করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit