শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নায়িকা শুভশ্রীর বয়স ৭৫ বছর!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : সিনেমায় চরিত্রের প্রয়োজনে কত কিছুই না করতে হয় অভিনেত্রীদের। আর সেটাই করছে শুভশ্রী। কোমল, টানটান ত্বকের পরিবর্তে বেছে নিয়েছেন তিনি কুঁচকে যাওয়া ত্বক। শুভশ্রীর নতুন ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল। এ সিরিজে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। আর তাই ৩২ বছরের বদলে তিনি পর্দায় ধরা দিচ্ছেন ৭৫ বছরের একজন বৃদ্ধা বেশে।

তবে ইন্দুবালা হয়ে ওঠার পুরো ক্রেডিট নিজেকে দেননি তিনি। এ অসাধারণ লুকের ক্রেডিট পুরোটাই মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডুকে দিয়েছেন তিনি। বাংলা বিনোদন জগতের একমাত্র প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট হলেন সোমনাথ কুন্ডু। তার এমন অভিনব মেকআপ এবারই কিন্তু প্রথম নয়। এর আগে  প্রসেনজিৎকে নেতাজি সুভাষ চন্দ্র বসু , গার্গী রায়চৌধুরীকে মহাশ্বেতা দেবী বানিয়েছিলেন তিনিই।

ভিঞ্চি দা ছবির সেই দুর্দান্ত সব লুকও ছিল তারই করা। ইতিমধ্যেই এই সিরিজের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। একাধিক ছবিতে ধরা পড়েছে বয়স্ক ইন্দুবালাকে। এদিকে শুভশ্রী ইনস্টাগ্রামে তার মেকআপ আর্টিস্টের সঙ্গে ইন্দুবালা হয়ে ওঠার একটি ভিডিও দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন। যা ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ৮ মার্চ, নারী দিবসের দিন হইচইতে মুক্তি পাবে এ সিরিজটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit