শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

নবনির্মিত মিঠামইন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৫ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার ‘মিঠামইন সেনানিবাস’ নির্মাণ কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেনানিবাসের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

বঙ্গভবনের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক বাসভবনের খুব কাছে নবনির্মিত ‘মিঠামইন সেনানিবাস’ উদ্বোধন করবেন।

এর আগে মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

তিনি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ রাষ্ট্রপতিকে নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক ও মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন।

রাষ্ট্রপতি তার নিজ জেলায় চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পের তদারকি করতে তিন দিনের সফরে ১৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ যান এবং মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।

রাষ্ট্রপ্রধান শুক্রবার সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন।- বাসস

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit