বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়কের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এস. কে. খাজা মঈন উদ্দিন (৬৯) মারা গেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দানে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। পরে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, এস. কে. খাজা মঈন উদ্দিন লালমনিরহাটের খোচাবাড়ী (বি. ডি. আর. রোড)স্থ কারাগার মঞ্জিলে ১৯৫৪খ্রিঃ ১৫ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত এস. কে. ফয়েজ উদ্দিন ও মাতা- প্রয়াত জুলেখা বেগম। তিনি ৬ভাই-২বোনের মধ্যে দ্বিতীয়।
“রক্তাক্ত বাংলার অন্তরালে” গ্রন্থের রচয়িতা এবং লালমনিরহাট মহকুমা ও জেলা বাস্তবায়নে ভূমিকা পালন করেছিলেন তিনি। পাশাপাশি তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ছিলেন। এছাড়াও তিনি লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় বড় মসজিদের সদস্য, নবাবের হাট জামে মসজিদের সাবেক সভাপতি ছিলেন।
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এস. কে. খাজা মঈন উদ্দিন-এঁর মৃত্যুতে সকল রাজনৈতিক নেতা, সুশিল সমাজ ও জেলার আপামর জনগন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ১কন্যা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit