রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমান তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, সফরের জন্য অন্য কোনো পক্ষ থেকে তারিখ নির্ধারণ করে দেওয়া হলে বাংলাদেশ সেই অনুযায়ী চলবে না।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ হুইপ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই কোনো দেশের নির্ধারিত সময়সূচি বা নির্দেশনার ভিত্তিতে নয়, বরং বাংলাদেশের প্রয়োজন, সুবিধা ও স্বার্থ বিবেচনা করেই প্রধানমন্ত্রী বিদেশ সফরের সিদ্ধান্ত নেবেন।

নুরুল ইসলাম মনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা কোন প্রতিবেশীকে ইগনোর করি না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ‘সবার আগে বাংলাদেশ’। আমরা বাংলাদেশকে গুরুত্ব দিয়ে যার সঙ্গে যেভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব সেটা আমরা করব। এসময় দু’দেশের মধ্যে সম্পর্ক নিয়ে চিফ হুইপ বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক মর্যাদার ভিত্তিতে বজায় রাখা হবে।’

নুরুল ইসলাম মনি বলেন, গত ১৬-১৭ বছর যারা দেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, গুম-খুন করেছে এমন অনেকেই ভারতে পালিয়ে গেছে। ভারতের কাছে প্রত্যাশা করব কোন অপরাধীকে তারা যেনো আশ্রয়-প্রশ্রয় না দেয়। এসময় ভারত বাংলাদেশের কল্যাণ চাইলে যারা এদেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে তাদের জায়গা দেবে না বলেও উল্লেখ করেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit