রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন ১৯ অক্টোবর সারাদেশে বন্ধ থাকবে সোনার দোকান এক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা

বিচ্ছেদের পর কার কাছে ফিরেছেন খুশি কাপুর, কে তিনি?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুর ও বেদাঙ্গ রায়নার বিচ্ছেদ হয়ে গেছে। প্রায় দুই বছর সম্পর্কে থাকার পর তারা ইতি টেনেছেন বলে খবর ছড়িয়েছিল। এমনকি বেদাঙ্গের নতুন প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে এবার বলিপাড়ায় গুঞ্জন— খুশি কাপুর তার আরেক সাবেক প্রেমিক আকাশ মেহতার সঙ্গে সম্পর্ক জোড়া লাগিয়েছেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘বেদাঙ্গের সঙ্গে বিচ্ছেদের পর শ্রীদেবীকন্যা বেশ ভেঙে পড়েছিলেন। অন্যদিকে অভিনেত্রী শর্বরীর সঙ্গে প্রেম শুরু করে দিয়েছেন বেদাঙ্গ রায়নার? তবে খুশি কাপুর এখন অনেকটাই ভালো আছেন। আকাশের সঙ্গে ও ভালো আছেন। ও আর কোনো অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়াতে চান না। 

খুশির ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের বেশ কয়েকজন সদস্যও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আকাশকে অনুসরণ করেন। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে, ওরি, অর্জুন কাপুর, অংশুলা কাপুর, শিখর পাহাড়িয়া, নব্যা নবেলী নন্দা এবং শানায়া কাপুরও।

এর আগে এক সাক্ষাৎকারে খুশি কাপুর জানিয়েছিলেন, এখনকার সময়ে প্রেমের সম্পর্কে সীমারেখা ঠিক কতটা, তা বোঝা বেশ কঠিন হয়ে উঠেছে। তিনি বলেন, এখন বিষয়টি একটু জটিল হয়ে গেছে। সম্পর্ক নিয়ে অনেক নতুন শব্দ এবং নানা ধরনের ধূসর জায়গা তৈরি হয়েছে। আমি খুব সরাসরি স্পষ্ট কথা বলি। কাউকে ভালো লাগলে আমি পুরোপুরি সম্পর্কে জড়িয়ে পড়তে পারি, যদিও আমি খুব লাজুক বলে জানান এ শ্রীদেবীকন্যা।

উল্লেখ্য, অভিনেত্রী খুশি কাপুর আসন্ন ‘মম’ সিনেমার সিক্যুয়েলে দেখা যাবে। শ্রীদেবী অভিনীত ২০১৭ সালের সিনেমার এই পরবর্তী পর্বে খুশির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কারিশমা তান্নাও। অন্যদিকে ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত হন বেদাঙ্গ রায়ানা। সেই সিনেমায় তার বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী শর্বরীকে। সেই সময় দুজনের সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit