সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার নেত্রকোনায় আবাসিক ভবনে চুনের গুদাম: স্বাস্থ্য ঝুঁকিতে এক পরিবার, অপসারণের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আট মাসের মাথায় ৩ মন্ত্রী ও ১ এমপির বিদায় সাংবাদিক আলিফ  হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ 

কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল,অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে কিডনিতে টিউমারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন ৬০ বছর বয়সী মো. আব্দুল জলিল। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি হিসেবে যার আয়ের ওপর চলত পুরো সংসার, সেই মানুষটিই আজ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন হলেও অর্থ সংকটে তার চিকিৎসা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

আব্দুল জলিল উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দশাল গ্রামের বাসিন্দা। তার বাবা আব্দুল হেকিম এবং মা জুবেদা খাতুন। পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষার পর আব্দুল জলিলের কিডনিতে টিউমার ধরা পড়ে। তার দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শুরু করা জরুরি। কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। ফলে অসুস্থ অবস্থায় অনেকটা অসহায় হয়ে পড়েছেন তিনি। ধীরে ধীরে মৃত্যুই যেনো হাতছানি দিয়ে ডাকছে তাঁকে।

স্বজনরা আরও জানান, আব্দুল জলিলই ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তার আয় দিয়েই চলতো সংসারের নিত্যদিনের খরচ, পরিবারের সদস্যদের প্রয়োজনীয় ব্যয় ও অন্যান্য দায়িত্ব পরিচালিত হতো। কিন্তু কিডনিতে টিউমার ধরা পড়ার পর তিনি অসুস্থ হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলায় পুরো পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে। একদিকে তার চিকিৎসার ব্যয়, অন্যদিকে সংসারের খরচÑসব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আব্দুল জলিলের পরিবারের সদস্যরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আব্দুল জলিলের উন্নত চিকিৎসার জন্য দ্রুত অর্থের প্রয়োজন। কিন্তু তাদের পক্ষে সেই অর্থের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তাই সময়মতো চিকিৎসা না হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে এমন আশঙ্কায় উদ্বিগ্ন স্বজনরা। এ অবস্থায় আব্দুল জলিলের চিকিৎসায় সহযোগিতার জন্য স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তি এবং সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি মানবিক আবেদন জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

পাশাপাশি কোনো হৃদয়বান চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সহায়তা নিয়ে তার পাশে দাঁড়ালে পরিবারটি চিরকৃতজ্ঞ থাকবে বলেও জানিয়েছেন তারা। পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটি সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেনÑএমন আশাতেই দিন গুনছে তার পরিবার। একটু সহযোগিতা হয়তো বাঁচাতে পারে আব্দুল জলিলের জীবন, জেগে ওঠতে পারে একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit