বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

মনিরামপুরে নাশকতার মামলায় হাইকোর্ট থেকে বিএনপির ৩১ নেতাকর্মীর জামিন

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৩ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে পদযাত্রা উপলক্ষে পুলিশের দায়েরকৃত নাশকতার মামলায় থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছাসহ ৩১ নেতাকর্মী গতকাল বুধবার উচ্চ আদালত(হাই কোর্ট) থেকে জামিন লাভ করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চ শুনানি শেষে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন এ জামিন দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমরান খান রনি।

জামিনপ্রাপ্ত অন্যরা হলেন মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, সদর ইউপির চেয়ারম্যান নিস্তার ফারুক, আসাদুজ্জামান মিন্টু, যুবদল নেতা আসলাম হোসেন, রোহিতার সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ঢাকুরিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান জিএম মিজানুর রহমান, মাষ্টার মতিয়ার রহমান, মাষ্টার জালাল উদ্দিন, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, ভোজগাতী ইউপি বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তার দফাদার, কাশিমনগর ইউপি বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, খানপুর ইউপি বিএনপির আহ্বায়ক মাষ্টার আবদুস সালাম, দূর্বাডাঙ্গা ইউপি বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, সুলতান আহাম্মেদ, নজরুল ইসলাম, হাফিজুর রহমান, বাবলুর রহমান বাবলু, নজরুল ইসলাম, মোস্তফা হোসেন, ফারুক হোসেন, আবদুল গফ্ফার, গোলাম হোসেন, খালিদ হোসেন, জাকারিয়া হোসেন, আবু তাহের, আলতাফ হোসেন। বুধবার বিকেলে জামিনলাভের পর নেতাকর্মীরা হাইকোর্ট চত্বরে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তাদের রাজনৈতিক অভিভাবক অনিন্দ্য ইসলাম অমিতের সাথে সাক্ষাত করেন। এসময় অমিত সকলকে অভিনন্দন জানান। পরে সেখান থেকে নেতাকর্মীরা অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে বের হন।

উল্লেখ্য বিদ্যুৎ, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা সফলের লক্ষে ৮ ফেব্রুয়ারি বিকেলে মনিরামপুর পৌর ও থানা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পুলিশ সেখান থেকে ৬ নেতাকর্মীকে আটক করে। পরে এসআই সুমন হোসেন বাদি হয়ে ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে একটি মামলা করেন। এছাড়াও একই অভিযোগ এনে ১১ ফেব্রুয়ারি এসআই আশিকুর রহমান বাদি হয়ে অপর ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা করেন। ওই মামলায় পুলিশ পাঁচ জনকে আটক করে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit