শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

ঢাবিতে শহিদ রাউফুন বসুনিয়ার শাহাদাৎ বার্ষিকী পালিত

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী ও ছাত্রনেতা রাউফুন বসুনিয়ার ৩৮তম শাহাদাৎ বার্ষিকী আজ ১৩ ফেব্রুয়ারি (২০২৩)  সোমবার পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শহিদ রাউফুন বসুনিয়ার ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন। পরে এক আলোচনা সভায় উপাচার্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শহিদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

শহিদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম হিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, বিশিষ্ট সাংবাদিক মোজাম্মেল বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, বসুনিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক হামিদুল আলম সখা এবং শহিদ রাউফুন বসুনিয়ার ভাই নাহিন বসুনিয়া ।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শহিদ রাউফুন বসুনিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, সেসময় গণতান্ত্রিক মূল্যবোধকে স্তিমিত করে দেয়ার যে অপচেষ্টা চালানো হয়েছিলো, তারই প্রতিবাদে রাজপথে নেমেছিলেন শহিদ রাউফুন বসুনিয়া। দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় শহিদ রাউফুন বসুনিয়ার আত্মত্যাগ নতুন প্রজন্মের মাঝে বিশেষ বার্তা বহন করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। শহিদ রাউফুন বসুনিয়ার চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে দেশের উন্নয়নকে আরও এগিয়ে নেয়ার জন্য উপাচার্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রাউফুন বসুনিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি মুহসীন হল এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে শহিদ হন। ১৯৬১ সালের ৩০ আগষ্ট কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জন্ম নেয়া রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit