সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

মাটিরাঙ্গা জোন কমান্ডার কাপ ফুটবল খেলায়  চ্যাম্পিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদ  একাদশ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনালে শেখ রাসেল স্মৃতি সংসদ একাদশ -মাটিরাঙ্গা ফুটবল একাডেমি একাদশকে  ১ -০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল স্মৃতি সংসদ একাদশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি ২০২৩ইং)বিকেল ৩টার দিকে মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাটিরাঙ্গা জোন কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে চ্যাস্পিয়ন টপি তুলেদেন মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর মো:মুরাদ হোসাইন পিএসসি।

এসময় মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন  সাইফুজ্জামান সাইফ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো:শামছুল হক, মাটিরাঙ্গা জোনের মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো:হারুনর  রশিদ, মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: হাবিবুর রহমান খান,  মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো:মুজিবুর রহমান ভূইঁয়া, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন-সাধারন সম্পাদক জুয়েল চাকমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:তসলিম উদ্দিন রুবেল শেখ রাসেল স্মৃতি সংসদ এর টিম ম্যানেজার আব্দুর রাজ্জাক  উপস্থিত ছিলেন।
পুরুস্কার বিতরন শেষে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো:মুরাদ হোসাইন পিএসসি বলেন,পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষে মাটিরাঙ্গা জোন পিছিয়ে পড়া জনগোষ্টিদের জন্য কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় জোন কাপ ফুটবলের আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, খেলাধূলা মানুষের মনকে প্রফুল্ল রাখে  যুব সমাজকে মাদকাসক্ত থেকে দূরে রাখে।  খেলাধুলা কিশোর-কিশোরীদের  মানসিক বিকাশ ঘটে। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit