রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

হাতে পেয়েও ৭ কেজি স্বর্ণ হারালেন অপু-মিম!

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক : হাতে পেয়েও ৭ কেজি ওজনের স্বর্ণের বার নিতে পারলেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম। জানা গেছে, রয়েল মালাবার জুয়েলারি প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে একটি কাঁচের বক্সের ভেতরে রয়েছে সাত কেজি ওজনের একটি স্বর্ণের বার। আর ভেতরে হাত ঢোকানোর জন্য একপাশে রয়েছে ছোট্ট একটি ছিদ্র। সেই ছিদ্র দিয়ে স্বর্ণের বারটি যিনি বের করতে পারবেন, সেটি তার। সেই প্রতিযোগিতায় অংশ নেন অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম।

৪৩ সেকেন্ডে স্বর্ণের বার তোলার এই প্রতিযোগিতায় অপু বিশ্বাস-মিম ছাড়াও অংশ নেন অনেকে। তবে এই দুই তারকা শেষ পর্যন্ত ব্যর্থ হন। এ সময় চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, জুয়েলারির প্রতি মেয়েদের স্বাভাবিভকভাবেই দুর্বলতা থাকে। বিশেষ করে রয়েল মালাবারের ডিজাইন আমাকে সবসময় আকৃষ্ট করে। ভালো লাগে।

বিদ্যা সিনহা মিমের বলেন, যখন আমাকে স্বর্ণের বারটি বের করতে বলা হলো, তখন ভেবেছিলাম— আমি পারব। কিন্তু যখন স্বর্ণের বারটা তুলতে গেলাম, তখন মনে হলো সেটির ওজন আমার থেকেও বেশি। অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু আমার এই চিকন হাতে সেটি সম্ভব হলো না।

আমার মনে হয়, আমি এটা বের করতে পারলে ইতিহাস হতো।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit