সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শ্বশুরবাড়িতে আগুনে পুড়ে যাওয়া অন্তঃসত্ত্বা সেই গৃহবধূর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : নরসিংদীতে শ্বশুরবাড়িতে আগুনে পুড়ে যাওয়া পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি রাতে শহরের পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকায় ওই অন্তঃসত্ত্বা গৃহবধূ তিশা তার শ্বশুরবাড়িতে আগুনে দগ্ধ হয়। মৃত তিশা পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকার কাজল সাহার স্ত্রী। 

স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর পূর্বে পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকার কাজল সাহার পারিবারিক ভাবে তিশার বিয়ে হয়। গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজল সাহার বাড়িতে চিৎকার শুনতে পায় স্থানীয়রা। কিন্তু বাড়ির ভেতরের গেইট বন্ধ থাকায় কেউ যেতে পারেনি। প্রায় ২ ঘণ্টা পর রান্না করতে গিয়ে তিশা দগ্ধ হয়েছে জানিয়ে তার স্বামী কাজল সাহাসহ বাড়ির অন্যান্যরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। ওইসময় তিশার শরীরে বিভিন্ন অংশ আগুলে ঝলসে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে সাতদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে সে মারা যায়।

তবে নিহতের পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে তিশার শরীরে আগুন দিয়ে তাকে হত্যা করেছে। তারা এই হত্যাকাণ্ডের বিচার চায়।

নরসিংদী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার  কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বলেন, ঘটনার সম্পর্কে খোঁজ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit