রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিবসহ আটক ১১

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম নিশাতসহ ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

তবে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নিশাত ছাড়া অন্য নেতাকর্মীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈযদ মেহেদী আহমেদ রুমী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের গ্রেফতার করেছে। েকুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, জেলা ছাত্রদলের সদস্য সচিবসহ ১১ জনকে আটক করা হয়েছে। আটকের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit