শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক আশুলিয়ায় জিম্মি করে চাঁদা দাবি, পুলিশের সঙ্গে সুটার বাপ্পীর গোলাগুলি

বাহুবলির অভিনেতা রানা দগ্গুবতির বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : বাহুবলিতে যাকে দেখা গেছে সিংহাসন দখলের জন্য নানা ষড়যন্ত্র করতে। এবার বাস্তবে রানা দগ্গুবতির বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ। হায়দরাবাদের ফিল্ম নগর এলাকায় একটি জমি দখলের অভিযোগে মামলা দায়ের এক ব্যবসায়ীর। প্রমোদ কুমার নামের ওই ব্যবসায়ীর অভিযোগ, তার নামে জমি জোর করে দখল করে নিয়েছেন অভিনেতা। শুধু তাই নয়, ‘বাহুবলি’ তারকার বিরুদ্ধে হুমকিরও অভিযোগ ব্যবসায়ীর।

ব্যবসায়ী প্রমোদ কুমারের দাবি, জমি খালি করার জন্য তাকে ভয় দেখানো হচ্ছে। পুলিশ প্রভাবশালী অভিনেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ তার। রানা দগ্গুবতির বাবা সুরেশ বাবু ২০১৪ সালে উক্ত জমি লিজ দেন ওই ব্যবসায়ীকে। হোটেল তৈরি করার জন্য ওই জমি লিজ নিয়েছিলেন প্রমোদ কুমার। 

২০১৮ সালে লিজের মেয়াদ শেষে সেই জমি বিক্রি করার সিদ্ধান্ত নেন সুরেশ বাবু। ১৮ কোটি টাকায় জমি বিক্রির চুক্তিতে ব্যবসায়ীকে ৫ কোটি টাকাও দেন সুরেশ বাবু। ব্যবসায়ীর বিরুদ্ধে সুরেশ বাবুর অভিযোগ, বিক্রির আগে সেই জমি খালি করতে রাজি হননি তিনি। অন্যদিকে, ব্যবসায়ী প্রমোদ কুমারের দাবি, সুরেশ বাবুর কাছ থেকে ৫ কোটি টাকা নেননি তিনি। আদালতে করা মামলায় এ কথা জানিয়েছেন তিনি।

২০১০ সালে তেলুগু ছবি ‘লিডার’ এর হাত ধরে চলচ্চিত্র জগতে পা রাখেন রানা দগ্গুবতি। ছবির জন্য সেরা নবাগতার পুরস্কারও পান অভিনেতা। তার বছর খানেক পরে হিন্দি ছবি ‘দম মারো দম’ ছবিতে অভিষেক বচ্চন ও বিপাশা বসুর সঙ্গে অভিনয় করেন রানা। বলিউডে সেটিই তার প্রথম ছবি। ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির দু’টি ছবিতেই খলনায়কের চরিত্রে তার অভিনয় নজর কেড়েছিল দর্শক ও সমালোচকের।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit