শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক আশুলিয়ায় জিম্মি করে চাঁদা দাবি, পুলিশের সঙ্গে সুটার বাপ্পীর গোলাগুলি

‘আরআরআর’-এ মুগ্ধ স্পিলবার্গ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউড আরআরআর এর সাফল্য এখন বিশ্বজুড়েই। সম্প্রতি আরআরআর এর প্রসংশা করেছেন স্টিভেন স্পিলবার্গ। ছবির পরিচালক এসএস রাজামৌলির সঙ্গে স্টিভেন স্পিলবার্গের দেখা হয়েছে আগেই। এবার জুম কলে এস এস রাজামৌলির প্রশংসা করলেন হলিউডের বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। ‘আরআরআর’ দেখে মুগ্ধ তিনি, দক্ষিণী তারকা পরিচালককে জানালেন ‘অবতার’ ফ্র্যাঞ্চাইজির স্রষ্টা।

সদ্য ভারতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে স্টিভেন স্পিলবার্গের অস্কার মনোনীত ছবি ‘দ্য ফেবলম্যান্স’। তরুণ স্পিলবার্গের পরিচালক হয়ে ওঠার কাহিনী অবলম্বনে তৈরি আত্মজীবনীমূলক এই ছবির চিত্রনাট্য। ইতোমধ্যেই ৯৫ তম এ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা ছবিসহ একাধিক বিভাগে মনোনয়ন অর্জন করেছে ‘দ্য ফেবলম্যান্স’। 

১০ ফেব্রুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। ছবি মুক্তির পর তা নিয়ে আলোচনার জন্য একটি জুম কলের আয়োজন করা হয়। সেই জুম কলের এক দিকে এস এস রাজামৌলি। অন্যদিকে, স্টিভেন স্পিলবার্গ। সেই আলোচনাতেই উঠে আসে ‘আরআরআর’ প্রসঙ্গ। রাজামৌলির ছবির ভূয়সী প্রশংসা করেন হলিউডের কিংবদন্তি পরিচালক।

 স্পিলবার্গের কথায়, ‘আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারিনি! এই ছবি এক অনবদ্য এব‌ং অভূতপূর্ব অভিজ্ঞতা!’ ছবির চিত্রনাট্য এবং কলাকুশলীর অভিনয়েও মুগ্ধ ‘জুরাসিক পার্ক’ খ্যাত পরিচালক। শুধু তা-ই নয়, ছবিতে অভিনেত্রী অ্যালিসন ডুডির চরিত্রেরও প্রশংসা করেন স্পিলবার্গ। তার পরিচালিত ‘ইন্ডিয়ানা জোন্‌স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ ছবিতে অভিনয় করেছিলেন আইরিশ অভিনেত্রী। স্পিলবার্গের প্রশংসায় উচ্ছ্বসিত রাজামৌলি। ‘আনন্দের চোটে আমি চেয়ার ছেড়ে উঠে একটু নেচেও নিতে পারি, আমি এতটাই অভিভূত!’ প্রতিক্রিয়া ‘আরআরআর’ পরিচালকের।

এর আগে ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড জয়ের পরে ব্যাকস্টেজে এস এস রাজামৌলিকে শুভেচ্ছা জানিয়েছিলেন স্টিভেন স্পিলবার্গ। ছবির ‘নাটু নাটু’ গান পছন্দ হয়েছে তার, জানান রাজামৌলি। ‘চোখের সামনে ভগবানকে দেখেছি,’ বিশ্ববিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের সঙ্গে ছবি পোস্ট করে সমাজমাধ্যমে লিখেছিলেন তিনি। ‘সিনেমার ভগবানের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে,’ টুইট করে জানান ‘নাটু নাটু’ গানের সংগীত পরিচালক এম এম কীরাবাণী।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit