বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

 নোয়াখালীতে বাস-মাইক্রো সংঘর্ষে শিশু নিহত, আহত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View
নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহত জোসনা আক্তার (১১) জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাশিপুর গ্রামের মোল্লা বাড়ির সাইফুল ইসলামের মেয়ে।  শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুরগো পোল এলাকার এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো, উপজেলার কাশিপুর গ্রামের মোল্লা বাড়ির আল আমিন (৮) জহুরা বেগম (৫৫) আবুল খায়ের (৬০) রিজভী (২৭) বেলাল হোসেন (৫৫) মনোয়ারা (৫৫)সহ অন্তত ১০জন আহত হয়। হাইওয়ে পুলিশ জানায়, বিকেল পৌনে ৪টার দিকে চট্রগ্রাম থেকে বাঁধন পরিবহনের একটি বাস নোয়াখালীর সোনাপুরের দিকে যাচ্ছিল। নোয়াখালী- ফেনী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সরুরগো পোল এলাকায় পৌঁছালে বাসটি রং সাইডে ঢুকে পড়ে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটির সঙ্গে সোনাইমুড়ীর কাশিপুর থেকে ছেড়ে আসা বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা শিশু জোসনা মারা যায়। এ সময় মাইক্রোবাসের আরো ১০ যাত্রী আহত হন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মফিজ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, দুর্ঘটনায় বরযাত্রীবাহী মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। আর এ কারণেই মাইক্রোবাসের যাত্রীরা বেশি হতাহত হয়। বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit