বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

মাটিরাঙ্গাতে জোন কাপ ফুটবল টুর্নাামেন্টের উদ্বোধন।

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের ব্যবস্থাপনায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের তত্বাবধানে মাটিরাঙ্গা জোন এ টুর্নামেন্টের আয়োজন করে। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে মাটিরাঙ্গা জোনের আয়োজনে  মাটিরাঙ্গা মডেল সরকারী হাই স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন  মাটিরাঙ্গা সেনা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি । 

এ টুর্নামেন্টের মাধ্যমে পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভাতৃত্ববোধ সৃষ্টি হবে উল্লেখ করে মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই মুলমন্ত্রকে ধারন করে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। তিনি বলেন, যুব সমাজ যেন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে নিজেদের বিরত রাখে এ জন্য সেনাবাহিনীর এ উদ্যোগ।

এ টুর্নামেন্টের মাধ্যমে এ অঞ্চলের খেলোয়াররা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করে তিনি। এসময় মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. তৌফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক জুয়েল চাকমা ছাড়াও ক্রীড়া অনুরাগীরা উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা সেনা জোনের আওতাধীন ৬টি দলের অংশগ্রহনে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পল্লী উন্নয়ন ক্লাবের মুখোমিখি হয় বিএমকে যুব উন্নয়ন ক্লাব।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit