বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

এক একর জমির ধান ক্ষেত নষ্ট করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০২ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর রাজনগর বাঁকাবর্শী বিলে এক একর জমির ধান ক্ষেত নষ্ট করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে প্রতিপক্ষরা।এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার রাজনগর বাঁকাবর্শী গ্রামের মৃত জব্বার আলী সরদারের ২ নং রাজনগর বাঁকাবর্শী মৌজায় হাল ১৮৮৬ ও সাবেক ১২৩১ দাগে ১ একর ১২ শতক ধানী জমি রয়েছে। যা পৈত্রিক সূত্রে তাঁর ৫ পূত্র এবং তার ওয়ারেশগণ ভোগ-দখল করে চাঁষাবাদ করে আসছে। কিন্তু বিভিন্ন সময়ে তাদের একটি প্রতিপক্ষ উক্ত জমি জবরদখলের পায়তারা করে আসছে। গত ৮ ফেব্রুয়ারি ঐ জমিতে ধানের চারা রোপন করেন মৃত জব্বার আলী সরদারের পূত্র ইসলাম সরদার ও হযরত সরদার এবং তাদের আরো ৩ ভাইয়ের ওয়ারিশগণ। কিন্তু গত ১০ ফেব্রুয়ারি গভীর রাতে প্রতিপক্ষরা উক্ত ১ একর ১২ শতক জমির ধান নষ্ট করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। জমির ধান নষ্ট করে দেওয়ায় দরিদ্র পরিবারের মানুষগুলো দিশেহারা হয়ে পড়েছে।

এব্যাপারে মৃত জব্বার আলী সরদারের পূত্র ইসলাম সরদার জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত উক্ত ১ একর ১২ শতক জমিতে ধান চাঁষ করে আমাদের ৫ ভাইয়ের পরিবারের সন্তানরা কোন রকমে জীবন-যাপন করে আসছি। এলাকার শহীদ, আলতাফ, মজিদ, বাবু, সুমন, সবুজ, রিপন-সহ অজ্ঞাত ব্যাক্তিরা ১০ ফেব্রুয়ারি গভীর রাতে ঐ জমিতে রোপনকৃত সকল ধান নষ্ট করে দিয়ে ৫০ হাজার টাকার ক্ষতি সাধান করেছে। আমরা এখন কি খেয়ে বাচবো ? রাজনগর বাঁকাবর্শী গ্রামের আক্কাস আলী জানান, ৩ দিন পূর্বে মুজুরির ভিত্তিতে আমারা উক্ত জমির ধান রোপন করে দিয়েছিলাম।

এলাকার মকবুল হোসেন, খোকন সরদার, আলতাফ সরদার, মজিবর রহমান, মোমিনুর রহমান জানান, রাজনগর বাঁকাবর্শী গ্রামের জব্বার আলী সরদার, পরবর্তীতে তাঁর মৃত্যুর পর তার ৪ পূত্র ও তাদের ওয়ারেশগণ উক্ত জমি ভোগ-দখল করে আসছে। রোপনকৃত ধানের ক্ষতি করেছে যারা তাদের আইনের আওতায় আনা উচিত।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit