সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

নোয়াখালীতে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী চাটখিল উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ১৫ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।শুক্রবার (১০ ফেব্রুয়ারি)  সন্ধ্যায় উপজেলার খিলপাড়া ইউনিয়নের নয়নপুরে নিজ বাড়ীতে  নির্যাতিত , অসহায়,দলীয় নেতাকর্মিদরে  হাতে এ অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম । এ সময় চাটখিল উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লা পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মিরা। 
অনুষ্ঠানে উপজেলার ১৫ জন নেতাকর্মির মাঝে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে সাত লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বলেন,প্রধানমন্ত্রী আপনাদের  দুঃখ ও কষ্টের কথা শুনে তিনি নিজ ত্রাণ তহবিল থেকে আপনাদের জন্যই এই অর্থ প্রদান করেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জন্য অনেক বেশি দোয়া করবেন। তিনি যেন ভবিষ্যতে আপনাদের দুঃখ, কষ্টের সময় পাশে থেকে আরও বেশি সাহায্য সহযোগিতা করে যেতে পারেন।

 

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit