সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বিরামপুরে জাতীয় প্রাথমিক ‘শিক্ষা পদক’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর, প্রতিনিধি : দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক ‘শিক্ষা পদক’ ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা-২০২৩ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০ ও ১০০ মিটার দৌড়, উচ্চ ও দীর্ঘ লাফ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বিষয়ভিত্তিক কুইজ এবং নৃত্য ও সংগীত প্রতিযোগিতায় ইউনিয়নের ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় তাদের প্রতিযোগিতা দেখতে স্কুল মাঠে ভিড় করেছে অভিভাবকসহ স্থানীয়রা।

রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনাজুল ইসলামের সভাপতিত্বে, বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলার সহকারী শিক্ষা অফিসার জনার্দন চন্দ্র দেবশর্মা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বিরামপুর বার্তার সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুর্শাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজওয়ান আলী, ধানজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশতাক আহমেদ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, সুধিজনসহ আরও অনেকে।

সাপ্তাহিক বিরামপুর বার্তার সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস জানান, শিক্ষার্থীদের নিয়ে এমন প্রতিযোগিতা তাদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। খেলা পরিচালনা করেন দক্ষিণ শাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমুল রায়।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit