শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক আশুলিয়ায় জিম্মি করে চাঁদা দাবি, পুলিশের সঙ্গে সুটার বাপ্পীর গোলাগুলি

দীপিকার কাছ থেকে ত্বক পরিচর্যা শিখলেন শাহরুখ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় দীপিকা পোস্ট করেন সেই ভিডিও যেখানে একসঙ্গে ধরা দিলেন পাঠান আর রুবাই। দিন কয়েক আগেই ‘পাঠান’-এর সাংবাদিক বৈঠকে শামিল হয়েছিলেন শাহরুখ-দীপিকা। প্রেস কনফারেন্স শুরুর আগে একটি ভিডিও শুট করছিলেন দীপিকা। আয়নার সামনে দাঁড়িয়ে তাকে বলতে শোনা গেল, ‘আপনার এখন দেখবেন আমি কীভাবে তৈরি হই আজকের অনুষ্ঠানের জন্য..’। এরপর সেখানে সটান হাজির শাহরুখ। আবদার করে বলে বসলেন, ‘আমিও তোমার সঙ্গে রেডি হব’।

দীপিকা জানান, দিনের শুরুতে তিনি ক্লিনজার ব্যবহার করেন। এরপর মুখে টোনার লাগান। তারপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেন ত্বকে আর সবশেষে সানস্ক্রিন। দীপিকাকে বলতে শোনা যায়, সুহানা এই ভিডিওটা দেখলে সবচেয়ে খুশি হবে কারণ জীবনে একবার অন্তত শাহরুখ স্টেপ অনুযায়ী স্ক্রিন কেয়ার রুটিন অনুসরণ করছেন। মূলত এটি একটি প্রোমশন্যাল ভিডিও, আর সেই প্রমোশনে দীপিকার সঙ্গে তাঁর হ্যান্ডসাম নায়ক।

দীপিকার প্রোডাক্টের প্রশংসা করে শাহরুখ বলেন, ‘আমার নিজেক খুব ফ্রেশ লাগছে… তবে গৌরী আমার এটা না ভেবে বসে ঘরের মধ্যে কে চলে এল! আশা করছি আমাকে চেনা যাচ্ছে’। দীপিকা পালটা বলেন, গৌরী এবং সন্তানরা খুব খুশি হবে শাহরুখকে ত্বকের এইরকমভাবে যত্ন নিতে দেখে।ভিডিওতে দুজনকেই সাদা টি-শার্টে দেখা গেল। সঙ্গে শাহরুখের গলায় ছিল তাঁর পরিচিত কালো মতির মালা এবং হাতে চার কোটির নীল ঘড়ি। এই ভিডিও দেখে আপ্লুত শাহরুখ-দীপিকার ভক্তরা। দুজনের রসায়ন ফের একবার চোখ টানলো সবার।

শাহরুখ-দীপিকা জুটির চার নম্বর ছবি ‘পাঠান’ একের পর এক বক্স অফিস রেকর্ড গড়েই চলেছে। বিশ্ব বক্স অফিসে ৮৫০ কোটির ব্যবসা করে ফেলেছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি। পাঠানের সাফল্যে অনেকখানি স্বস্তিতে শাহরুখ।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit