শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

বই নিয়ে মিথ্যাচার বিশ্বাস করবেন না : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ধর্ম একটি পবিত্র জিনিস। এটি নিয়ে কি কোনো মিথ্যা কথা চলে? তাহলে যারা মিথ্যাচার করে, তাদের কথা বিশ্বাস করবেন না। বইয়ের মধ্যে কি আছে নিজেরা পড়ে দেখবেন। তারা কি বলে সেটি বিশ্বাস করবেন না। শুক্রবার দুপুরে চাঁদপুরের হাইমচরের ইশানবালা কাশেম উলমুল মাদরাসা মাঠে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, কেউ কেউ বলছেন বইতে এটি না থাকলে ভালো হতো। আবার কোনটি বেশি লেখা হয়েছে। আমরা বলছি আগামী বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একটি করে দুটি বই নতুন তৈরি করে দিব। এ দুই শ্রেণির যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে। এসব বইতে ইসলাম বিরোধী কিছুই নেই। তারপরও আমরা মানুষের কথা শুনি, যদি কেউ মনে কষ্ট পায় সেটাকেও গুরুত্ব দেই এবং সম্মান করি।

তিনি বলেন, ইসলামের বিষয় নিয়ে যারা মিথ্যাচার করছে এটি কি ঠিক। কখনো এটাকে প্রশ্রয় দেবেন না। এটা মনে রাখবেন সবসময় নৌকার যারা কাজ করে, শেখ হাসিনার যারা কর্মী, তাদের হাতে কোনোদিন ইসলাম বিরোধী কাজ হতে পারে না।

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit