সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

২৮ বছর পর আবারও প্রেক্ষাগৃহে সালমান শাহ-শাবনূর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘তুমি আমার’ ছবিটিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হন সালমান শাহ ও শাবনূর। দীর্ঘ ২৮ বছর পর ভালোবাসা দিবস সামনে রেখে আবারও আজ বরিশালের অভিরুচি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘তুমি আমার’ সিনেমাটি। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির কাহিনিকার ও সংলাপ রচয়িতা আব্দুল্লাহ জহির বাবু। এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো চলচ্চিত্রে কাহিনিকার ও সংলাপ রচয়িতা হিসেবে অভিষেক ঘটে আব্দুল্লাহ জহির বাবুর।

ফেসবুকে তিনি লেখেন— অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমার বাবা মরহুম জহিরুল হক পরিচালিত এবং আমার লেখা কাহিনি ও সংলাপে প্রথম ছায়াছবি ‘তুমি আমার’ আগামী ১০ ফেব্রুয়ারি বরিশাল অভিরুচি সিনেমা হলে পুনরায় মুক্তি পেতে যাচ্ছে। সর্বপ্রথম ১৯৯৪ সালের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল ছবিটি। বাবার ইন্তেকালের পর মরহুম তমিজউদ্দিন রিজভী আঙ্কেল এর অবশিষ্ট পরিচালনার কাজ শেষ করেন। সেই সময় আদৃতা কথাচিত্রের ব্যানারে মুক্তি পায় ছবিটি।

প্রসঙ্গত, জহিরুল হক ও তমিজউদ্দিন রিজভী পরিচালিত ‘তুমি আমার’ ছবিতে আকাশ চরিত্রে সালমান শাহ ও ডানা চরিত্রে অভিনয় করেন শাবনূর। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন কেএস ফিরোজ, প্রবীর মিত্র, জহিরুল হক, সৈয়দ হাসান ইমাম, ডন, মাহমুদুল ইসলাম মিঠু, ইদ্রিস, ববি, সজীব তাহের, রাশেদা চৌধুরী প্রমুখ।

 

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit