রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

আলিয়া আর ক্যাটরিনাকে যেভাবে টপকালো কিয়ারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের পছন্দের জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর বিয়ের আসর বসেছিল জয়সলমেরে। তবে বিয়ে তো নয়, যেন মহাযজ্ঞ!। সেখানে অংশ নিয়েছিলেন বিখ্যাত শতাধিক তারকা। এর আগে বড় পরিসরে বিয়ের আয়োজন হয়েছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়েতে। সিদ্ধার্থ কিয়ারার রিসেপশনের পার্টি ছিল বৃহস্পতিবার। এখনো তাদের ব্যস্ততা কাটেনি। এক কথায় দম ফেলার ফুরসত নেই। জয়সলমেরে গাঁটছড়া বেঁধে দিল্লি চলে গেছেন সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানি।

যাওয়ার সময় হাতে চুরি ও গলায় মালা পরেন নববধূ কিয়ারা। পাশে তাকে জড়িয়ে রেখেছেন স্বামী সিদ্ধার্থ। তার পরনেও টিশার্ট। গাড়ি থেকে নেমে বিমানবন্দরে ঢুকে যেতে দেখা গেল তাদের। আলোকচিত্রীরা ভিড় করে দাঁড়িয়েছিলেন। কিন্তু ক্যামেরায় ছবি তোলার সময় ছিল না এই দম্পতির। এদিকে মঙ্গলবার সূর্যগড় প্রাসাদে জমকালো পোশাকে সাতপাকে ঘুরেছেন এ দম্পতি। অনুরাগীদের প্রতীক্ষা ছিল তাদের বিয়ের ছবি দেখার। প্রথম ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসতে রাত হয়ে যায়। তবু নিমেষের মধ্যে লাখ লাখ লাইক ও শেয়ার। সেদিন রাতেই অনুরাগীদের প্রতিক্রিয়া প্রমাণিত হয়ে যায়, বলিউডের নতুন ক্ষমতাধর জুটি সিদ্ধার্থ-কিয়ারাই। বিয়ের আগে থেকেই তাদের চর্চা ছিল শীর্ষে। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত অনুরাগীর সংখ্যা বাড়তেই থেকেছে।

এর আগে ভারতীয় তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়েও উন্মাদনা দেখা গিয়েছিল বলিউডে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধার্থ-কিয়ারাই এগিয়ে। তাদের প্রথম ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এক কোটি ৩৯ লাখ ৯ হাজার মানুষ। অন্যদিকে রণবীর-আলিয়ার প্রথম ছবিতে ১ কোটি ৩৪ লাখ ৮ হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেদিক থেকে সিদ্ধার্থ-কিয়ারা এগিয়ে। তার আগের বছর ভিকি কৌশল আর ক্যাটরিনা কইফের বিয়েতেও এর চেয়ে কম উল্লাস দেখা গিয়েছিল সাধারণের। ভিক্যাটের প্রথম ছবিতে প্রতিক্রিয়া এসেছিল ১ কোটি ২৫ লাথ অনুরাগীর। যেন বিয়ে দিয়েই নিজেদের জোট এবং আধিপত্য প্রতিষ্ঠা করলেন নবদম্পতি সিড-কিয়ারা। বলিউডে তাদের ঘিরে উচ্ছ্বাস ঊর্ধ্বমুখী।

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit