মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

সময় সংবাদের বার্তা প্রধানের বিরুদ্ধে পুলিশী হয়রানি ও প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সভা 

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম ।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View
রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও সচেতন ব্যক্তিরা। 

এসময় বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক শফি খান, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক ছানালাল বকসী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, খন্দকার মাহফুজার রহমান টিউটরসহ অন্যান্য সংবাদিক ও সুধীজন। বক্তারা অভিযোগ করে বলেন, মূলত ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

২০২২ সালের ৮ আগষ্ট উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন শিরোনামে সময় সংবাদে খবর প্রকাশিত হয়। পরে ২০২২ সালে ২১ সেপ্টেম্বর রংপুরে ডিজিটাল আইনে মামলা সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের নামে মামলা করা হয়।

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit