শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু, করতে হবে যেভাবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে যেসব পরীক্ষার্থী অসন্তুষ্ট হয়েছেন তাঁদের ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ রয়েছে।

আজ বৃহস্পতিবার থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে। প্রতি পত্রের ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

বুধবার ঢাকা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন প্রক্রিয়া জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র টেলিটকের প্রিপেইড মোবাইল থেকেই ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে (ঢাকা বোর্ডের ক্ষেত্রে Dha বরিশাল বোর্ডের ক্ষেত্রে Bar)। এরপর স্পেস দিয়ে রোল লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। (উদাহারণ: RSC DHA 123456 174 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।) একাধিক বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণে কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন, 174, 175, 176 ইত্যাদি।

আরও জানানো হয়, মেসেজ সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা নেওয়া হবে তা জানিয়ে একটি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করতে হবে। এরপর এতে সম্মত হলে আবারও মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর (যেকোনো অপারেটর) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। (উদাহারণ: RSC<>YES<>PIN-NUMBER<>MobileNumber লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

আবেদন ফি 
প্রতি বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদনের জন্য ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ে শুধু প্রথম পত্রের আবেদন করতে হবে। প্রথম পত্রের আবেদন করলে দ্বিতীয় পত্রের আবেদনও বিবেচিত হবে। দুই পত্রের জন্য ৩০০ টাকা ফি প্রযোজ্য হবে। এছাড়া ফল পুনর্নিরীক্ষণে কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।

সাধারণত প্রতি বছর এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়া এই পাবলিক পরীক্ষা ২০২২ সালের ৬ নভেম্বর শুরু হয়। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ৬ লাখ ২২ হাজার ৭৬৯ জন ছেলে ও ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন মেয়ে। এ বছর ২ হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারও এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit