শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

আমরা চাই একটাই ভর্তি পরীক্ষা হোক : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে যে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে, সেই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা এবারও হবে। তবে আমি বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করবো যে সিলেবাসে পরীক্ষা হয়েছে সে সিলেবাসে পরীক্ষা নেওয়া হোক।

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। শিক্ষামন্ত্রী মত প্রকাশ করে বলেন, একই বিষয়ে বার বার পরীক্ষা হওয়া উচিত না। যেমন ভর্তি পরীক্ষায় বাংলা, গণিত বা ইংরেজি বিষয়ে নির্দিষ্ট নম্বরে পরীক্ষা হওয়া উচিত। আমরা চাই একটাই পরীক্ষা হোক। যতদিন না হয় ততদিন চলমান গুচ্ছ পরীক্ষাটা আরও কীভাবে ভালো করা যায় তার জন্য কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit