সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

বিদেশি বিনিয়োগে সরকার খুবই আন্তরিক: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য খুব ভালো জায়গা। সরকার বিদেশি বিনিয়োগের ব্যাপারে খুবই আন্তরিক। বিদেশি বিনিয়োগে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

কানাডা-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ট্রেড এক্সপো-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এই মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আরিফ রহমান। বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এ সময় মন্ত্রী আরও বলেন, “কানাডার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ভিত তেমন মজবুত নয়। সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। দেশে এখন দক্ষ জনবল রয়েছে। এজন্য বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলোকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “শুধু পোশাকের ওপর নির্ভরশীল না থেকে আমাদের বাণিজ্যের ক্ষেত্র আরও বাড়াতে হবে। প্রবাসী বাংলাদেশিরাও যেন এ ব্যাপারে ভূমিকা রাখেন। তারাও যেন বাংলাদেশে বিনিয়োগ করেন।”

উল্লেখ্য, আগামী ৬ থেকে ৮ অক্টোবর কানাডার টরেন্টো ইন্টারন্যাশনাল সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হবে।

কিউএনবি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit