শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

এইচএসসি ও সমমানে পাসের হার ৮৫.৯৫

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

এর আগে আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যেভাবে জানা যাবে ফল
ফলপ্রত্যাশী শিক্ষার্থীরা অনলাইনে বা মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই জানতে পারবে কাঙ্খিত ফল। এছাড়া, http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। রোল ও রেজিস্ট্রেশন নম্বরে প্রবেশ করে ফলের শিট ডাউনলোডও করা যাবে।

এছাড়া, কোনো সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান https://dhakaeducationboard.gov.bd/ ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফল ডাউনলোড করতে পারবে।

গত বছরের ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

কিউএনবি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit