শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

৫৭ দিনের মধ্যে ফল প্রকাশ করতে পেরেছি: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৫ Time View

ডেস্ক নিউজ : “শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কঠোর পরিশ্রমের কারণে সফলভাবে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে। তাদের প্রচেষ্টায় পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে পেরেছি।”

বুধবার প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা মহামারীর আগে এপ্রিলে পরীক্ষা হলেও এবার মহামারী ও কিছু অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ঘটার ফলে যথাসময়ে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। কিন্তু শিক্ষার্থীদের অনলাইনে পাঠ ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান ছিল। এবারের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ১২টি সাবজেক্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। 

দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়েছি, এখন আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। আমরা এবার ডিজিটাল ব্যবস্থায় পরীক্ষা গ্রহণ করেছি। শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ফর্ম পূরণ করেছে, এমনকি আজকের ফলাফলও তারা অনলাইনে জানতে পারবে।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আজকের পর উচ্চশিক্ষা বা কারিগরি শিক্ষা, যে পথেই যান না কেন, যুগের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের পথে যাবেন। যেন দক্ষ, যোগ্য ও অবদানক্ষম নাগরিক হয়ে উঠতে পারেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনারা অবদান রাখবেন।

কিউএনবি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit