রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী! দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও হয়রানী বন্ধের দাবীতে নওগাঁয় মানববন্ধন

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নওগাঁর গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার দুপুরে শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্তরে এ মানব বন্ধনে জেলা ও উপজেলার শতাধিক গণমাধ্যমকর্মীরা অংশ করেন। জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে এ সময় বক্তব্য রাখেন, টেলিভিশন, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদকর্মীরা।

সমাবেশে বক্তারা, সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি অবিলম্বে বন্ধের দাবি জানান। পাঁচ থানার পুলিশ বাড়িতে গিয়ে তার পবিবারকে হয়রানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবি জানান। এ ছাড়া স্বাধীন সাংবাদিকতার বাঁধা ডিজিটাল আইন বাতিল করার দাবী জানিয়ে বলেন, আইন মন্ত্রী নিজে এ আইনের প্রয়োগ হবে না আশ্বাস দেওয়ার পরও কিভাবে মামলা হয় তা প্রশ্ন তোলেন মানববন্ধনে। সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশসহ সারাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের পুলিশী হয়রানী ,নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি করেন।

নওগাঁ জেলা সংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক ও ইনডিপেনডেন্ট টিভির নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও দৈনিক প্রথম সংবাদ পত্রিকার সম্পাদক আজাদ হোসেন মুরাদ এর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে নওগাঁ টেলিভিশ জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সময় টিভির রির্পোটার এম আর রকি, বাংলাদেশ মফস্বল সাংবদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সভাপতি বিজয় টিভির জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, দৈনিক বাংলা জেলা প্রতিনিধি সবুজ হোসেন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি উত্তাল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit