শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রতিবছর জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : সোমবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মাহবুব হোসেন জানান, স্থানীয় সরকার বিভাগ থেকে প্রতিবছর ১৬ জানুয়ারিকে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ হিসাবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এ বিষয়ক পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব করা হয়।

তিনি বলেন, মন্ত্রিসভা এতে নীতিগত সম্মতি দিয়েছে যে, একটি দিবসকে স্থানীয় সরকার দিবস হিসাবে প্রতিপালন করা উচিত। তারিখটা এখনও নির্ধারিত হয়নি। তারিখটার জন্য বলা হয়েছে যে স্থানীয় সরকার বিভাগ পরবর্তী সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে তারিখ নির্ধারণ করবে। মূল উদ্দেশ্য থাকবে ওই নির্দিষ্ট দিনে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান এটা প্রতিপালন করবে যাতে জনসচেতনতা তৈরি হয় জানিয়ে তিনি আরও বলেন, স্থানীয় সরকারের সঙ্গে জনগণের সম্পর্কটা প্রতিষ্ঠিত হয়, তাদের তথ্যটা যেন আরও বেশি প্রকাশিত হয়, সেই লক্ষ্য নিয়ে দিবসটি পালন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit