মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

মনিরামপুর সরকারি হাই স্কুলের শিক্ষক খায়রুল আনামের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবার প্রিয় খায়রুল স্যার আর নেই। দীর্ঘদিন কিডনীজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় সোমবার দুপুর দেড়টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি ইন্তিকাল করেন(ইন্নালিল্লাহী—-রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে স্ত্রী দুই ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল রাতে সদর ইউনিয়নের দেবিদাসপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাজারো মুসল্লিদের অংশগ্রহনে জানাজা শেষে পারিবারিক করস্থানে তাকে দাফন করা হয়।

পারিাবরিক সূত্রে জানাযায়, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ ন ম খায়রুল আনাম দীর্ঘদিন ধরে কিডনী ও ডায়াবেকিটসহ বিভিন্ন রোগে ভ’গছিলেন। গত সপ্তাহে তার অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্থি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর দেড়টার দিকে তিনি ইন্তিকাল করেন। সদও ইউনিয়নের নিজ গ্রাম দেবিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাত সাতটার দিকে হাজারো মুসল্লিদের অংশগ্রহনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের সহকর্মী যশোর সরকারি মোমিন গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফকর উদ্দিন। জানাজা নামাজে অংশ নেওয়া ছাড়াও তার বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, অ্যাডভোকেট মুজিবুর রহমান, পীর মাওলানা হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাফ্ফর হোসেন ছাড়াও রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit