শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

ঘোড়াঘাটে নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দেয়ার পরেও পৈত্রিক জমির গাছ কেটে নিল দূর্বৃত্তরা

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দেয়ার পরেও পৈত্রিক জমির গাছ কেটে নিল দূর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের আবিরেরপাড়া (মিশনপাড়া) গ্রামের মৃত নাতালিশ সরেন এর ছেলে খ্রীষ্টফার সরেনের মিশনপাড়া গ্রামে ৪১শতাংশ জমি যার জেএল নং ১০০, দাগ নং- ৬৯৮, খতিয়ান নং- ২৯২, ডিপি- ১৩০।

ওই জমিতে সে মেহগণির গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ প্রায় ৩০ বছর পূর্বে রোপন করে রাখে। ওই জমির গাছগুলো একই গ্রামের মারিয়ামপুর মিশনের ইনচার্জ কেটে নেয়ার পায়তারা করলে খ্রীষ্টফার সরেন ঘোড়াঘাট নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের নিকট গত ০১/২/২০২৩ তাং এ লিখিত অভিযোগ করে। এরপরেও শেষ রক্ষা হলো না।

মারিয়ামপুর মিশনের ইনচার্জ গত ৪ঠা ফেব্রুয়ারী দিনভর দূর্বত্তদের লাগিয়ে দিয়ে খ্রীষ্টফার সরেনের ২লক্ষ টাকার গাছ কেটে নিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রাফি উল আলম এর সাথে ০১৭৬১৪৯৩৫৩৬ এ নম্বরে যোগাযোগ করা হতে তিনি মোবাইল ফোন গ্রহণ করেন নি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit